গোয়েন্দা সংস্থাগুলোর নজরদারির অভাবেই নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে উগ্রবাদী ব্রেন্টন ট্যারেন্ট হামলা চালায়।
ঘটনার ১৮ মাস পর রয়েল কমিটির দেয়া পূর্ণাঙ্গ প্রতিবেদনে এমন তথ্যই উঠে এসেছে।
২০১৯ সালের ১৫ মার্চ।
এক উগ্রবাদী শ্বেতাঙ্গের নারকীয় হামলায় স্তম্ভিত হয়েছিল গোটা বিশ্ব।
জুমার নামাজের সময় নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুটি মসজিদে চালানো হামলায় নিহত হয়েছিলেন ৫১ জন মুসল্লি।
আহত হয়েছিলেন অনেকে।
হামলার প্রায় ১৮ মাস পর মঙ্গলবার ৭৯২ পৃষ্ঠার পূর্ণাঙ্গ প্রতিবেদন দিয়েছে দেশটির রয়েল কমিশন। এতে বলা হয়, গোয়েন্দা সংস্থাগুলো ইসলামি সন্ত্রাসবাদ রুখতেই বেশি নজর দিয়েছিল।
আর সেই সুযোগেই মাথাচড়া দিয়ে ওঠে বৈষম্যমূলক সন্ত্রাসের মতো অপরাধগুলো।
এরই অংশ হিসেবে ক্রাইস্টচার্চের দুই মসজিদে হামলা চালায় শ্বেতাঙ্গ উগ্রবাদী ব্রেন্টন ট্যারেন্ট।
রয়েল কমিশনের প্রতিবেদনের পর নিজের প্রতিক্রিয়ায়, গোয়েন্দাবাহিনীসহ সরকারি সংস্থাগুলোর ব্যর্থতার জন্য ক্ষমা চেয়েছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা অরডার্ন।