চীনের মন্ত্রীসভায় গৃহীত এক প্রস্তাবনামতে, ২০২০ সালের মধ্যে দেশটির কৃষি ও বনাঞ্চল, বাণিজ্য অঞ্চলসহ পর্যটন অঞ্চলের বিভিন্ন জায়গায় অতিরিক্ত ৫০০ বিমানবন্দর তৈরি করবে।
চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম চায়না ডেইলি জানিয়েছে, শুধুমাত্র বিমানবন্দর বাড়ানোই না, হেলিকপ্টার ও প্রাইভেট জেট বিমানের পাশপাশি বাণিজ্যিক বিমানের সংখ্যাও ৫ হাজারের বেশী বৃদ্ধি করা হবে। এমনকি বার্ষিক বিমান ওড়ার সময়সীমা ২০ লাখ ঘণ্টা বাড়ানো হবে।
বর্তমানে চীনে বিমানশিল্পে জোয়ার চলছে। ২০১৫ সালের সর্বশেষ তথ্য অনুসারে, চীনে ৩শ’ বিমানবন্দর রয়েছে, ২৮১টি কোম্পানি এবং এক হাজার ৮শ’ ৭৪টি বিমান রয়েছে। বছরে তাদের মোট ওড়ার সময়সীমা পৌঁছেছে ৭ লাখ ৩২ হাজার ঘণ্টা।