জাপানে হাজার কোটি ডলারের তৃতীয় প্রণোদনা প্যাকেজ

করোনা মহামারির ধাক্কায় অর্থনৈতিক সংকট কাটাতে চলতি বছরে তৃতীয়বারের মতো হাজার কোটি ডলারের প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে জাপান।
মঙ্গলবার ৭০৮ বিলিয়ন (৭০ হাজার ৮০০ কোটি) ডলারের এই প্যাকেজ ঘোষণা করেন দেশটির প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা।

জাপানের সবশেষ প্রণোদনা প্যাকেজে বরাদ্দ ৭৩ দশমিক ৬ ট্রিলিয়ন ইয়েনের (৭০৮ বিলিয়ন ডলার) মধ্যে সরকারি ব্যয় ধরা হয়েছে প্রায় ৪০ ট্রিলিয়ন ইয়েন।
রয়েছে বিভিন্ন ধরনের ঋণ সহায়তা প্রকল্পও।

টানা তিন প্রান্তিকে অর্থনৈতিক সংকোচনের পর গত মাসে আনুষ্ঠানিকভাবে মন্দা থেকে বেরিয়ে এসেছে জাপান।
এতে বেশ ভালো অবদান রেখেছে তাদের ১১৭ ট্রিলিয়ন ইয়েন করে আগের দু’টি প্রণোদনা প্যাকেজ।

Comments (0)
Add Comment