আবার খবরে ইমরান খান। পাকিস্তানের প্রধানমন্ত্রী টুইটারে যাদের ফলো করতেন, তাদের সবাইকে ‘আনফলো’ করে দিয়েছেন।
‘দ্য নিউজ ইন্টারন্যাশনাল’-এর খবর অনুযায়ী, ইমরান সোমবার বিকেল থেকে হঠাৎই তার টুইটার অ্যাকাউন্ট @ImranKhamPTI থেকে তার ‘ফলোইং’-দের ফলো করা ছেড়ে দিয়েছেন।
এর মধ্যে রয়েছন তার সাবেক স্ত্রী জেমাইমা গোল্ডস্মিথও।
এটা জানাজানি হওয়ার পর থেকেই টুইটারে ট্রোলড হতে থাকেন ইমরান।
২০১০ সালে এই টুইটার অ্যাকাউন্ট খোলেন ইমরান।
তিনি যাদের ফলো করেন, তাদের মধ্যে রয়েছেন জেমাইমা গোল্ডস্মিথ, যার সঙ্গে ইমরানের বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে এবং তারপরেও ইমরান দু’বার বিয়ে করেছেন।
কিন্তু জেমাইমাকেও আনফলো করা নিয়েই সব থেকে বেশি ট্রোলড হতে হয়েছে পাক প্রধানমন্ত্রীকে।
একজন লেখেন, ‘ইমরান খান জেমাইমাকেও আনফলো করে দিল?!?!’