ছোট ছেলেকে নিয়ে হোয়াইট হাউজ ছেড়ে ফ্লোরিডায় স্থায়ীভাবে বসবাসের পরিকল্পনা করছেন সদ্য সমাপ্ত মার্কিন নির্বাচনে পরাজিত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প।
তিনি এখনও পরাজয় স্বীকার করেননি, কিন্তু ভিতরে ভিতরে তিনি ও তার পরিবার ফ্লোরিডার পাম বিচে অবস্থিত মার-এ-লাগো বাসভবনে ফিরে যাওয়ার পরিকল্পনা করছেন।
সেখানে ছেলে ব্যারোনকে কোথায় ভর্তি করাবেন সে বিষয়ে অনুসন্ধান করছেন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প।
প্রেসিডেন্ট ট্রাম্পের ঘনিষ্ঠ সূত্রের উদ্ধৃতি দিয়ে এ খবর দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী ম্যাগাজিন পিপল।
এতে বলা হয়েছে, এরই মধ্যে মার-এ-লাগো বাসভবনের মেরামত কাজ শুরু হওয়ার কথা।
একটি সূত্র বলেছেন, অবশ্যই তারা মার-এ-লাগো ক্লাবের ভিতরে এপার্টমেন্টকে আধুনিকায়ন করছেন।
এটাকে আরো বড় করা হবে। আরো আধুনিক করা হবে এবং ব্যবহারের জন্য এটা তাদের জন্য আরো স্বস্তিদায়ক করা হবে।