চীনা ভ্যাকসিন ৮৬% কার্যকর : সংযুক্ত আরব আমিরাত

চায়না ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল গ্রুপ অর্থাৎ সিনোফার্মের তৈরি করোনাভাইরাসের সম্ভাব্য ভ্যাকসিন মহামারি এই ভাইরাসটির সংক্রমণ ঠেকাতে ৮৬ শতাংশ ক্ষেত্রে কার্যকর বলে জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত।

চূড়ান্ত ধাপের ক্লিনিক্যাল ট্রায়ালের অন্তর্বর্তী ফলাফল বিশ্লেষণ করে বুধবার উপসাগরীয় আরব দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় সিনোভ্যাকের তৈরি ভ্যাকসিনের কার্যকারিতা নিয়ে এমন তথ্য দিয়েছে বলে জানাচ্ছে রয়টার্স।

ভ্যাকসিন তৈরির দৌঁড়ে ফাইজার-বায়োএনটেক, মডার্না কিংবা অ্যাস্ট্রাজেনেকার মতো পশ্চিমা প্রতিদ্বন্দ্বী কোম্পানিগুলোর ভ্যাকসিন নিয়ে সুখবরের মধ্যে চীনের সিনোফার্মের তৈরি ভ্যাকসিন নিয়ে এ তথ্য জানা গেল।

গত জুলাইয়ে সিনোফার্মার চায়না ন্যাশনাল বায়োটেক গ্রুপের (সিএনবিজি) জৈবপ্রযুক্তি শাখা বেইজিং ইনস্টিটিউট অব বায়োলোজিক্যাল প্রডাক্টের তৈরি ভ্যাকসিনের দ্বিতীয় ধাপের ট্রায়াল শুরু হয় আমিরাতে।

Comments (0)
Add Comment