‘করোনার টিকায় বিপর্যয়ে পড়বে অর্থনীতি’

করপোরেট করের স্বর্গরাজ্য তৈরি করতে সাইপ্রাসকে কিনে নিতে পারে অ্যামাজান।
আর এতে বিপর্যয়ে পড়তে পারে সারাবিশ্বের কর্মসংস্থান ব্যবস্থা।
আবার করোনা ভ্যাক্সিনের আবিস্কার বিপর্যয়ের দিকে ঠেলে দিতে পারে বিশ্ব অর্থনীতিকে।
করোনা পরবর্তী বিশ্ব অর্থনীতি নিয়ে এমনই অবিশ্বাস্য কিছু পূর্বাভাস দিয়েছে ডেনমার্কের স্যাক্সো ব্যাংক।

২০২০ সালে বিশ্বের আর্থিক ব্যবস্থায় যে ট্রমা তৈরি হয়েছে, সেটা ২০২১ সালেও তো অব্যাহত থাকছেই, সেইসঙ্গে বিশ্ব অর্থনীতিতে আসতে পারে আমূল কিছু পরিবর্তন।
নিজেদের করপোরেট করের স্বর্গরাজ্য তৈরির সুবিধার্থে ইউরোপের দেশ সাইপ্রাসকে কিনে নিতে পারে মার্কিন টেক জায়ান্ট অ্যামাজান।

ড্যানিশ স্যাক্সো ব্যাংকের চাঞ্চল্যকর গবেষণা বলছে, প্রথমে নিজেদের প্রধান কার্যালয় সাইপ্রাসে স্থানান্তরের পর রাজনৈতিক প্রভাব কাজে লাগিয়ে দেশের করনীতিতে পরিবর্তন আনবে অ্যামাজান।

 

Comments (0)
Add Comment