করোনা মহামারির মধ্যে যুদ্ধবিরতি আর মানবিকতার আহ্বান সত্ত্বেও সহিংসতা ও নির্যাতনে বাড়িঘর ছেড়ে অন্যত্র ঠাঁই নিতে বাধ্য করায় বিশ্বের রেকর্ডসংখ্যক মানুষ এখন বাস্তুচ্যুত বলে জানিয়েছে জাতিসংঘ।
২০১৯ সাল পর্যন্ত ৭ কোটি ৯৫ লাখ মানুষ ছিন্নমূল কিংবা বাস্তুচ্যুত হয়েছেন।
বিশ্বের মোট জনসংখ্যার হিসাবে যা এক শতাংশেরও বেশি।
এ ছাড়া শরণার্থী হিসেবে জীবনযাপন করছেন প্রায় তিন কোটি মানুষ।
জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর জানিয়েছে, প্রাথমিক পরিসংখ্যানে দেখা গেছে যে, ২০২০ সালে আরও অসংখ্য মানুষ বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন।
ফলে এই সংখ্যাটা ৮ কোটিরও বেশি হবে।