এবার বড় আন্দোলনের হুমকি ভারতের কৃষকদের

ভারতে সরকারের কৃষি আইন সংশোধনের প্রস্তাব আবারও ফিরিয়ে দিয়েছেন বিক্ষোভকারী কৃষকরা। কৃষি আইন প্রত্যাহার করা না হলে আরও বড় আন্দোলনের পথে নামার ঘোষণা দিয়েছেন তারা।

বুধবার আন্দোলনরত কৃষক সংগঠনগুলির কাছে একটি খসড়া প্রস্তাব পাঠায় কেন্দ্রীয় সরকার।
তাতে বলা হয়, নতুন কৃষি আইন নিয়ে সরকার সব রকম ব্যাখ্যা দিতে প্রস্তুত।
শুধু তাই নয়, কৃষকদের কথা ভেবে আইন সংশোধন করতেও রাজি তারা।
কিন্তু কেন্দ্রের দেওয়া এই প্রস্তাব সরাসরি ফিরিয়ে দেন কৃষকরা।

তারা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, দাবি না মানলে আরও বৃহত্তর আন্দোলনের পথে নামা হবে।
আগামী ১৪ ডিসেম্বরের মধ্যে দেশজুড়ে আন্দোলনে নামার কথাও জানিয়েছেন কৃষকরা।

Comments (0)
Add Comment