সৌদি আরবে অস্ত্র রফতানির নিষেধাজ্ঞা বাড়িয়েছে জার্মানি

২০২১ সালের শেষ পর্যন্ত সৌদিতে অস্ত্র রফতানি বন্ধ রাখার মেয়াদ বাড়িয়েছে জার্মানি। বৃহস্পতিবার জার্মান গণমাধ্যমে এ খবর প্রকাশ হয়েছে।

সরকারি কর্মকর্তাদের বরাতে জার্মান প্রেস এজেন্সি জানায়, স্থগিত রাখা অস্ত্র রফতানি আরৎও কঠোর করার জন্য নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়েছে দেশটির সরকার।

তবে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে যৌথভাবে তৈরি করা অস্ত্র এর আওতার বাইরে থাকবে।

ইয়েমেন যুদ্ধে সৌদি আরবের ভূমিকা এবং তুরস্কের ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটে সাংবাদিক জামাল খাশোগিকে হত্যার পর ২০১৮ সালে রিয়াদের কাছে অস্ত্র রফতানি প্রত্যাহার করে বার্লিন।

এরপরে কয়েক দফা সৌদি আরবের কাছে অস্ত্র রফতানি বন্ধ রাখার মেয়াদ বাড়ায় জার্মানি।

Comments (0)
Add Comment