‘কারাবাখ বিজয় গৌরবময়’

তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান কারাবাখ যুদ্ধে আজারবাইজানের বিজয়কে ‘গৌরবময়’ বলে প্রশংসা করেছেন ।
দেশব্যাপী বিজয় উদযাপনে আজ বৃহস্পতিবার যে আয়োজন করা হয়েছে তাতে অংশ নেবেন এরদোয়ান।

বিতর্কিত নাগোরনো-কারাবাখ অঞ্চল নিয়ে ছয় সপ্তাহ ধরে আরমেনিয়া ও আজারবাইজানের যুদ্ধ চলে।
এতে জয়ী হয় আজারবাইজানের সেনাবাহিনী।
এ যুদ্ধে যেসব অস্ত্র আটক হয়েছে, সেসব দিয়ে তারা এরদোয়াএনর আগমনের আগে মহড়া দেয়। আজ বৃহস্পতিবার বিশেষ আয়োজনে এ বিজয় উদযাপিত হচ্ছে। আগমনের আগে এরদোয়ানের কার্যালয় থেকে বলা হয়েছে, তুরস্কের এ নেতার সফরের মধ্য দিয়ে বন্ধুদেশের গৌরবময় এ বিজয় একসঙ্গে উদযাপনের সুযোগ তৈরি হলো।

 

 

Comments (0)
Add Comment