অর্থ সংকটের মধ্যেই ভারতে নতুন সংসদ ভবনের কাজ শুরু

করোনা মহামারিতে বিপর্যস্ত ভারতের অর্থনীতি।
ক্ষুধার জ্বালা সইতে না পেরে বেকার দরিদ্রদের আত্মহত্যার খবর পাওয়া যাচ্ছে দেশটির গণমাধ্যমে। এর মধ্যেই ৯৭১ কোটি রুপি খরচে নতুন সংসদ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ নিয়ে দেশটিতে চলছে নানা বিতর্ক।

সম্প্রতি মোদি সরকার নতুন সংসদ ভবন তৈরির পরিকল্পনা ঘোষণা করতেই এ নিয়ে সমালোচনায় মাতে বিরোধীরা।
তাদের প্রশ্ন, করোনার আঘাতে বিধ্বস্ত অর্থনীতির ওপর নতুন চাপ কেন? নতুন সংসদ ভবনেরই বা দরকার কী?

এ নিয়ে বিরোধ গড়ায় ভারতের সুপ্রিম কোর্ট পর্যন্ত।
পরে দেশটির শীর্ষ আদালত ঘোষণা দেন, কেন্দ্রীয় সরকার চাইলে ভূমিপূজা করতে পারে।
তবে নতুন সংসদ ভবনের নির্মাণকাজ এখনই শুরু করা যাবে না।

Comments (0)
Add Comment