ব্রাজিলে থামছে না করোনাভাইরাসের তাণ্ডব।
নতুন করে ৭৬৯ জনের প্রাণহানি ঘটেছে সেখানে।
এতে করে মৃতের সংখ্যা ১ লাখ ৮০ হাজার ছুঁতে চলেছে।
একই সাথে বেড়েছে সংক্রণও।
গত একদিনেও দেশটিতে অর্ধলক্ষাধিক মানুষের করোনা শনাক্ত হয়েছে।
যদিও সুস্থতা লাভ করেছেন দুই-তৃতীয়াংশ রোগী।
ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের নিয়মিত পরিসংখ্যানে বলা হয়েছে, দেশটিতে গত ২৪ ঘণ্টায় ৫৩ হাজার ৪২৫ জন মানুষের শরীরে করোনা শনাক্ত হয়েছে।
এ নিয়ে আক্রান্ত রোগীর সংখ্যা ৬৭ লাখ ৮৩ হাজার ৫৪৩ জনে দাঁড়িয়েছে। নতুন করে প্রাণ হারিয়েছেন ৭৬৯ জন।
এতে করে মৃতের সংখ্যা বেড়ে ১ লাখ ৭৯ হাজার ৮০১ জনে ঠেকেছে।
অপরদিকে, এখন পর্যন্ত সেখানে করোনামুক্ত হয়েছেন ৫৯ লাখ ৩১ হাজার ৭৭৭ জন রোগী।
এর মধ্যে গত একদিনেই সুস্থতা লাভ করেছেন ৩০ হাজার ২৬৬ জন।