হুট করে অবসরে ফেরারি প্রধান

বিলাসবহুল গাড়িনির্মাতা প্রতিষ্ঠান ফেরারি থেকে অবসর নিয়েছেন এর প্রধান নির্বাহী লুইস ক্যামিলারি।
ব্যক্তিগত সমস্যার কারণ দেখিয়ে গত বৃহস্পতিবার তাৎক্ষণিক অবসরের ঘোষণা দেন তিনি।
শুধু প্রধান নির্বাহী হিসেবেই নয়, ফেরারির পরিচালনা পর্ষদ থেকেও সরে দাঁড়িয়েছেন তিনি।

লুইস ক্যামিলারি অবসর নেয়ায় পরবর্তী প্রধান নির্বাহী খুঁজে না পাওয়া পর্যন্ত ভারপ্রাপ্ত প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন ফেরারির নির্বাহী চেয়ারম্যান জন এলকান।

কিছুদিন আগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন লুইস ক্যামিলারি।
সুস্থ হয়ে সম্প্রতি বাড়িও ফিরেছিলেন তিনি।
এরপর হুট করে অবসর নেয়ার বিষয়ে সুনির্দিষ্ট কোনও কারণ উল্লেখ করেননি ফেরারির সাবেক প্রধান।

Comments (0)
Add Comment