ইরানে ভিন্ন মতাদর্শী সাংবাদিকের মৃত্যুদণ্ড

ইরানের ভিন্ন মতাদর্শী সাংবাদিক রুহুল্লাহ জামের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।
ইরানের বাইরে তিনি বেশ কিছুদিন নির্বাসিত জীবন-যাপন করেছেন।
স্থানীয় কর্তৃপক্ষ তার মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়টি নিশ্চিত করেছে।
তার বেশ কিছু লেখায় প্রভাবিত হয়ে সাধারণ মানুষ ২০১৭ সালে বিক্ষোভে অংশ নেয়।
সে সময় দেশের অর্থনৈতিক সংকটের বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয়। খবর আল জাজিরার।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইরনা নিউজ এজেন্সি এবং আধা সরকারি নুর নিউজ এজেন্সিসহ প্রায় সব গণমাধ্যমেই শনিবার সকালে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে।

Comments (0)
Add Comment