ঘন কুয়াশার কারনে চট্টগ্রামের ফ্লাইট নামলো সিলেটে

ঘন কুয়াশার কারণে দুবাই থেকে ছেড়ে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট সিলেটে অবতরণ করেছে।
আজ শনিবার সকাল সাড়ে ৮টায় ফ্লাইটটি ঢাকা হয়ে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা ছিল।

শাহ আমানত বিমানবন্দরের ব্যবস্থাপক স্কোয়াড্রন লিডার সারোয়ার ই আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘কুয়াশা কেটে যাওয়ার পরে সকাল ১১টার দিকে ফ্লাইটটি চট্টগ্রামে আসে।
এতে দুই শতাধিক যাত্রী ছিলেন। এখানে তাদের ইমিগ্রেশন সম্পন্ন হয়।’

 

Comments (0)
Add Comment