করোনাভাইরাসের প্রথম ঢেউয়ে ইউরোপের দেশ স্পেনে প্রাণ হারিয়েছিলেন বহু মানুষ।
এবার দ্বিতীয় ঢেউ ঠেকাতে কঠোর বিধি-নিষেধ আরোপ করেছে দেশটির সরকার।
কিন্তু জীবিকার তাগিদে অনেকেই রাষ্ট্রীয় আইন উপেক্ষা করে নামছেন জীবন-যুদ্ধে।
মহামারী করোনার কারণে সারা বিশ্বের শ্রম বাজারে ধস নামে।
এতে সমগ্র বিশ্বে লাখ লাখ মানুষ কর্মহীন হয়ে পড়েন। ইউরোপের দেশ স্পেনও এর ব্যতিক্রম নয়। চাকরি হারিয়ে অনেকেই হয়ে পড়েছেন দিশেহারা।
কিন্তু মাস শেষে তাদের গুণতে হচ্ছে আনুসঙ্গিক খরচ।
করোনার কারণে কাজকর্ম না থাকায় মানবেতর জীবন যাপন করছেন প্রবাসী বাঙালিরা।
কাজ না থাকলে ঘর ভাড়া, বিদ্যুৎ বিলসহ অন্যান্য খরচ বহন করতে হচ্ছে তাদের।
এমনটাই জানিয়েছেন প্রবাসীদের কয়েকজন।