যুক্তরাষ্ট্রের সন্ত্রাসবাদের তালিকা থেকে মুক্ত সুদান

২৭ বছর পর রাষ্ট্রীয়ভাবে সন্ত্রাসবাদে অর্থায়নকারী দেশের কালো তালিকা থেকে মুক্তি পেয়েছে সুদান।
সোমবার আনুষ্ঠানিকভাবে সুদানকে এ তালিকা থেকে বাদ দেয় যুক্তরাষ্ট্র।

খার্তুমে মার্কিন দূতাবাস এ ঘোষণা দিয়েছে। সোমবার থেকেই এটা কার্যকর হয়েছে।

মার্কিন দূতাবাসের ফেসবুক পেইজে দেওয়া বিবৃতিতে বলা হয়, কংগ্রেসকে পাঠানো নোটিশের ৪৫ দিন শেষ হয়েছে।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী সুদানকে সন্ত্রাসবাদে সহায়তাকারী রাষ্ট্রের তালিকা থেকে বাদ দিতে প্রজ্ঞাপনে সই করেছেন।
১৪ ডিসেম্বর থেকে এ ঘোষণা কার্যকর হয়েছে। কেন্দ্রীয় রেজিস্টারে এ নির্দেশনা প্রকাশ করা হয়েছে।

সুদানকে মার্কিন কালোতালিকা থেকে মুক্ত করা দেশটির অন্তর্বর্তী সরকারের জন্য অত্যন্ত গুরুত্ব ছিল।
গেল বছরের আগস্টে দীর্ঘদিনের শাসক প্রেসিডেন্ট ওমর আল বাশিরকে অব্যাহত বিক্ষোভ-আন্দোলনের মাধ্যমে সরিয়ে ক্ষমতায় আসে অন্তর্বর্তীকালীন সরকার।

Comments (0)
Add Comment