করোনাভাইরাসে চিরতরে বন্ধ যুক্তরাষ্ট্রের ১ লাখ ১০ হাজার রেস্টুরেন্ট

করোনা মহামারিতে কমবেশি ক্ষতি হয়েছে প্রায় সব শিল্পের।
সবচেয়ে বেশি আঘাত লেগেছে হয়তো পর্যটন, বিমান ও ক্যাটারিং শিল্পে। ক্যাটারিং ব্যবসায় মহামারির ধাক্কা কতটা প্রবল তার কিছুটা নমুনা দেখা যায় যুক্তরাষ্ট্রের পরিসংখ্যান থেকে।
চলতি বছর দেশটিতে এক লাখেরও বেশি রেস্টুরেন্ট চিরতরে বন্ধ হয়ে গেছে।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল রেস্টুরেন্ট অ্যাসোসিয়েশনের সাম্প্রতিক তথ্যমতে, করোনা মহামারিতে বড় ধস নেমেছে দেশটির ক্যাটারিং শিল্পে।
এবছর যুক্তরাষ্ট্রের প্রায় ১৭ শতাংশ, অর্থাৎ ১ লাখ ১০ হাজারের মতো রেস্টুরেন্ট ইতোমধ্যে স্থায়ীভাবে বন্ধ হয়ে গেছে।
বন্ধ হওয়ার পথে রয়েছে আরও কয়েক হাজার প্রতিষ্ঠান।

মহাসংকটে খুচরা ব্যবসায়ীরাও।
গবেষণা সংস্থা কোরসাইট রিসার্চ জানিয়েছে, চলতি বছর যুক্তরাষ্ট্রে অন্তত ৮ হাজার ৪০০টি খুচরা পণ্য বিক্রয়কেন্দ্র বন্ধ হয়ে গেছে।
এর মধ্যে শুধু অ্যাসেনা রিটেইল গ্রুপেরই রয়েছে ১ হাজার ২০০টিরও বেশি দোকান।

Comments (0)
Add Comment