মার্কিন যুক্তরাষ্ট্রে অনুমোদন পাচ্ছে মডার্নার টিকা

ফাইজারের পর মার্কিন যুক্তরাষ্ট্রে এবার অনুমোদন পেতে যাচ্ছে মডার্নার করোনার টিকা।

বিশেষজ্ঞরা মডার্নার টিকাকে ৯৪ শতাংশ কার্যকর দাবি করায় জরুরি ব্যবহারের জন্য এই টিকার অনুমোদন পাওয়ার পথ সুগম হয়েছে।

যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন এফডিএ’ও মডার্নার টিকা নিয়ে কোনো উদ্বেগ নেই বলে জানিয়েছে।
একইসঙ্গে এর ক্ষতিকর কোনো পার্শ্বপ্রতিক্রিয়াও নেই বলে উল্লেখ করা হয়।
চলতি সপ্তাহেই টিকাটি অনুমোদন পেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এর আগে গত সপ্তাহে ফাইজারের টিকা নিয়েও একই মূল্যায়ন করেছিলো এফডিএ।

 

Comments (0)
Add Comment