দান করেও খবরের শিরোনামে জেফ বেজোসের সাবেক স্ত্রী

চলতি ম্যাকেঞ্জি স্কটের কাছে অর্থকড়ি যেভাবে বানের পানির মতো ভেসে এসেছে, তেমনি দু’হাতে বিলিয়েও দিচ্ছেন তিনি।
গত চার মাসে খাদ্য ও জরুরি ত্রাণ সহায়তায় প্রায় ৪২০ কোটি ডলার দান করেছেন অ্যামাজন প্রতিষ্ঠাতা জেফ বেজোসের সাবেক স্ত্রী।

সম্প্রতি বেজোসের সঙ্গে বিয়ে বিচ্ছেদের সূত্র ধরে বিপুল সম্পদের মালিক হয়েছেন ম্যাকেঞ্জি। অ্যামাজনের বেশ কিছু শেয়ারের জেরে হয়ে উঠেছেন বিশ্বের অন্যতম শীর্ষধনী।
আর করোনাভাইরাস মহামারিতে অ্যামাজনের ব্যবসা ফুলেফেঁপে ওঠায় বেজোসের মতো দ্রুত সম্পদ বেড়েছে তার সাবেকপত্নীরও।

চলতি বছর ম্যাকেঞ্জি স্কটের সম্পদ একলাফে বেড়েছে ২ হাজার ৩৬০ কোটি ডলার।
এ নিয়ে তার মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ছয় হাজার কোটি ডলারেরও বেশি।

Comments (0)
Add Comment