মার্কিন যুক্তরাষ্ট্রে একদিনে আক্রান্ত-মৃত্যুর রেকর্ড

বিশ্বে করোনার প্রাদুর্ভাবের প্রায় এক বছর হয়ে গেল।
লাখ লাখ মানুষের প্রাণ কেড়েও ক্ষান্ত হয়নি এই ভাইরাস।
এখন পর্যন্ত বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে এই ভাইরাসের প্রকোপ ছড়িয়ে পড়েছে।
তবে করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র।

গত কয়েক সপ্তাহে যুক্তরাষ্ট্রে আক্রান্ত ও মৃত্যু লাফিয়ে লাফিয়ে বাড়ছেই।
এর মধ্যেই গত ২৪ ঘণ্টায় দেশটি সংক্রমণ ও মৃত্যুর নতুন রেকর্ড গড়েছে।
জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান অনুযায়ী, দেশটিতে একদিনেই নতুন করে আরও ৩ হাজার ৭শ জনের মৃত্যু হয়েছে।
অপরদিকে মারা গেছে আরও আড়াই লাখের বেশি মানুষ।

Comments (0)
Add Comment