মার্কিন যুক্তরাষ্ট্রকে হটিয়ে ইউরোপের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার চীন

দীর্ঘদিন ধরেই ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বৃহত্তম বাণিজ্যিক অংশীদার ছিল যুক্তরাষ্ট্র।
তবে করোনা মহামারির মধ্যে বদলে গেছে সেই পরিস্থিতি।
ইইউ’র সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার হয়ে উঠেছে মার্কিনিদের প্রধানতম প্রতিদ্বন্দ্বী চীন।
গত বুধবার ইউরোপীয় ইউনিয়নের পরিসংখ্যান অফিস (ইউরোস্ট্যাট) এ তথ্য জানিয়েছে।

ইউরোস্ট্যাটের তথ্যমতে, চলতি বছরের প্রথম ১০ মাসে ইইউ’র সঙ্গে চীনের বাণিজ্যিক লেনদেন ছিল ৪৭৭ দশমিক ৭ বিলিয়ন ইউরো (৫৮২ দশমিক ৮ বিলিয়ন মার্কিন ডলার), যা ২০১৯ সালের একই সময়ের তুলনায় ২ দশমিক ২ শতাংশ বেশি।

তবে ২০২০ সালে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে লেনদেন কমেছে যুক্তরাষ্ট্রের।
এবছরের জানুয়ারি থেকে অক্টোবর মাস পর্যন্ত ইইউ-যুক্তরাষ্ট্রের মধ্যে ব্যবসা হয়েছে ৪৬০ দশমিক ৭ বিলিয়ন ইউরোর, যা গত বছরের চেয়ে অন্তত ১১ দশমিক ২ শতাংশ কম।

Comments (0)
Add Comment