করোনা আক্রান্ত ম্যাক্রোঁ, আইসোলেশনে তিন দেশের সরকারপ্রধান

করোনায় আক্রান্ত হয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমান্যুয়েল ম্যাক্রোঁ।
গুরুতর উপসর্গ না থাকায় হাসপাতালে না নিলেও আপাতত সাতদিন বাসায় আইসোলেশনে থাকবেন তিনি।
সেখান থেকেই জরুরি কাজকর্ম চালিয়ে যাবেন এ নেতা।
বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করে ফরাসি প্রেসিডেন্টের বাসভবন এলিসি প্যালেস কর্তৃপক্ষ।

এমান্যুয়েল ম্যাক্রোঁ করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার এ খবরে রীতিমতো শোরগোল পড়ে গেছে বিশ্বে।
করোনা পজিটিভ হয়ে ফরাসি প্রেসিডেন্ট শুধু একাই আইসোলেশনে যাচ্ছেন না, সঙ্গে নিচ্ছেন আরও অন্তত তিনটি দেশের সরকারপ্রধান ও আন্তর্জাতিক সংস্থার প্রধানকে!

গত সপ্তাহে ব্রাসেলসে কয়েক ডজন বিশ্বনেতার সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের সম্মেলনে অংশ নিয়েছিলেন প্রেসিডেন্ট ম্যাক্রোঁ।
সেখানে উপস্থিত ছিলেন জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মেরকেল, ইউরোপীয় কমিশনের সভাপতি উরসুলা ভন ডার লিয়েনসহ আরও অনেকে।
অবশ্য এরপরে জার্মান চ্যান্সেলরের করোনা টেস্টের ফলাফল নেগেটিভ এসেছে বলে জানিয়েছে তার কার্যালয়।

Comments (0)
Add Comment