মার্কিন যুক্তরাষ্ট্রের জীবপ্রযুক্তি কোম্পানি মডার্নার করোনাভাইরাস ভ্যাকসিনের অনুমোদন দেয়া হয়েছে বলে শুক্রবার টুইটারে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মার্কিন যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শুক্রবার সকালে এক টুইটার পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘কোনো বাধা ছাড়াই মডার্নার ভ্যাকসিনের অনুমোদন দেয়া হলো।
শীঘ্রই বিতরণ কার্যক্রম শুরু হচ্ছে।’
বৃহস্পতিবার এক বিশেষজ্ঞ দল জরুরি ভিত্তিতে মডার্নার ভ্যাকসিন ব্যবহারের সুপারিশ করার পরের দিনই প্রেসিডেন্ট ট্রাম্পের কাছ থেকে এই ঘোষনা এলো।
যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ) শুক্রবার আনুষ্ঠানিকভাবে ভ্যাকসিন অনুমোদনের ঘোষণা দেবে বলে ধারণা করা হচ্ছে।
গত সোমবার ফাইজার/বায়োএনটেকের ভ্যাকসিন অনুমোদনের পর মডার্না হবে যুক্তরাষ্ট্রে দ্বিতীয় অনুমোদনপ্রাপ্ত করোনাভাইরাস ভ্যাকসিন।