মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কবলে পড়তে যাচ্ছে চীনের আরও ৮০টি প্রতিষ্ঠান।
যার মধ্যে দেশটির শীর্ষ চিপমেকার কোম্পানি এসএমআইসি’ও রয়েছে।
শুক্রবার প্রতিষ্ঠানগুলোকে কালো তালিকায় অন্তর্ভুক্ত করার কথা রয়েছে।
বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তার বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
ওয়াশিংটনের এ পরিকল্পনার বিষয়ে আগে থেকে কিছু জানা যায়নি।
একে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চীনকে কোণঠাসা করার প্রয়াসের সবশেষ শক্তিশালী পদক্ষেপ বলে ধারণা করা হচ্ছে।
২০ জানুয়ারি নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতা গ্রহণ করতে যাচ্ছেন।
তার কয়েক সপ্তাহ আগে ট্রাম্প প্রশাসন চীনের বিরুদ্ধে কঠোর এ ব্যবস্থা নিতে যাচ্ছে।
কালো তালিকায় অন্তত ৮০টি কোম্পানি, প্রতিষ্ঠানকে অন্তর্ভুক্ত করা হবে।
যার সবকয়টি চীনের সঙ্গে সম্পৃক্ত।