‘যুক্তরাষ্ট্রে সাইবার হামলা চালিয়েছে রাশিয়া’

মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন সরকারি ও গুরুত্বপূর্ণ বেসরকারি প্রতিষ্ঠানে সাইবার হামলার পেছনে রাশিয়াকে দায়ী করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও।
যুক্তরাষ্ট্রের ইতিহাসে দেশটির সরকারি প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে এটাই সবচেয়ে বড় হামলার ঘটনা। শুক্রবার এক বিবৃতিতে পম্পেও বলেন, আমরা এটা পরিষ্কারভাবে বলতে পারি যে, এই ঘটনায় রাশিয়ার হাত রয়েছে।

তবে মস্কো কিভাবে এই হামলা চালিয়েছে বা কেন তাদের বিরুদ্ধেই অভিযোগ তোলা হলো এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানাননি তিনি।
অপরদিকে রাশিয়া এ ধরনের অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
দেশটি জানিয়েছে, এ ধরনের হামলায় তাদের কোনো সম্পৃক্ততা নেই।

 

Comments (0)
Add Comment