এবার সাইবার হামলার জন্য চীনকে দায়ী করলেন ডোনাল্ড ট্রাম্প

মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারি প্রতিষ্ঠানগুলোতে সম্প্রতি চালানো সাইবার হামলার জন্য চীনকে দায়ী করেছেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
তিনি এমন সময় চীনকে দায়ী করে বক্তব্য দিলেন যখন তার পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওসহ মার্কিন গণমাধ্যমগুলো ওই হামলার জন্য রাশিয়াকে দায়ী করেছে।

ডোনাল্ড ট্রাম্প শনিবার এক টুইট বার্তায় লিখেছেন, ‘ভুয়া গণমাধ্যমগুলো সাম্প্রতিক সাইবার হামলাকে বড় করে তুলে ধরার ব্যাপক চেষ্টা করেছে।
আমি এ ব্যাপারে বিস্তারিত ব্যাখ্যা দিয়েছি এবং পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।’
তিনি আরও বলেন, ‘মূলধারার গণমাধ্যমগুলো যাকে দায়ী করে বক্তব্য দিচ্ছে সে হচ্ছে রাশিয়া। কারণ অর্থনৈতিক কারণে তারা যা নাম মুখে আনতে ভয় পায় সেটি হচ্ছে চীন।’

Comments (0)
Add Comment