নতুন সরকারি ভবনগুলো সুন্দর করে বানাতে নির্দেশ ডোনাল্ড ট্রাম্পের

মার্কিন যুক্তরাষ্ট্রে ভবিষ্যতে বানানো সরকারি ভবনগুলো অবশ্যই সুন্দর করে বানানোর নির্দেশ দিয়ে সোমবার এক নির্বাহী আদেশ জারি করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
আদেশে নতুন ভবনগুলো ঐতিহ্যবাহী গ্রিক, রোমান বা এরকম কাছাকাছি আঙ্গিকে গড়ার প্রতি জোর দেয়া হয়েছে।

নির্বাহী আদেশে বলা হয়, নতুন অনেক সরকারি ভবনে ‘ব্রুটালিস্ট’ আঙ্গিকের ছাপ পাওয়া যায়। সরকারি ভবনগুলোতে হোয়াইট হাউসের মতো আমেরিকার ভালোবাসার নিদর্শনের ছাপ থাকা উচিত।

উল্লেখ্য, ১৯৫০ এর দশকে পশ্চিমের দেশগুলোতে ‘ব্রুটালিস্ট’ স্থাপত্য নামে স্থাপত্যবিদ্যার নতুন এক আঙ্গিকের সূচনা হয়।
এটি শিল্প জগতে আধুনিকতাবাদী আন্দোলনের অন্যতম এক ফসল।
প্রথাগত আঙ্গিকের বদলে ব্রুটালিস্ট আঙ্গিকের ভবনে ব্যতিক্রমী ও আধুনিক ছাপের পরিচয় পাওয়া যায়।

Comments (0)
Add Comment