৯০ হাজার কোটি ডলারের প্রণোদনাকে অপব্যয় বলছেন ডোনাল্ড ট্রাম্প

গত কয়েক মাসের ধরে আলোচনার পর অবশেষে সোমবার রাতে করোনার জন্য প্রায় ৯০ হাজার কোটি ডলারের প্রণোদনা প্যাকেজে সম্মত হন মার্কিন আইনপ্রণেতারা।
কিন্তু মার্কিন কংগ্রেসে পাশ হওয়া এই কোভিড রিলিফ বিলকে ‘অপব্যয়’ বলে আখ্যায়িত করেছেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বিলটি কার্যকর হওয়ার জন্য ট্রাম্পের স্বাক্ষরের প্রয়োজন।

মঙ্গলবার রাতে এক টুইট বার্তায় এই বিলকে ট্রাম্প ‘অসম্মানজনক’ ও ‘অপব্যয়’ বলে আখ্যায়িত করলেও প্রত্যেক মার্কিনির জন্য মাথা পিছু বরাদ্দের হার বাড়ানোর জন্য তিনি কংগ্রেসের প্রতি আহ্বান জানিয়েছেন।

Comments (0)
Add Comment