প্রশ্নবিদ্ধ যুক্তরাষ্ট্রের টিকা কার্যক্রম

চলতি বছর শেষ হওয়ার আগেই দুই কোটি মানুষকে করোনাভাইরাসের টিকা দেওয়ার আশ্বাস দিয়েছিল ট্রাম্প প্রশাসন।
তবে ডিসেম্বর শেষ হওয়ার মাত্র সপ্তাহ খানেক আগে সেই প্রতিশ্রুতি পূরণ হওয়ার খুব একটা সম্ভাবনা দেখা যাচ্ছে না।
টিকাদান কর্মসূচি শুরুর ১০ দিন পার হলেও দেশটিতে এখনও বোতলবন্দি বেশিরভাগ টিকা।

মার্কিন যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) তথ্যমতে, বুধবার সকাল পর্যন্ত দেশটিতে ফাইজার-বায়োএনটেকের তৈরি টিকার ১০ লাখ ডোজ প্রয়োগ করা হয়েছে, যা গত সপ্তাহে সরবরাহ করা প্রথম চালানের এক-তৃতীয়াংশ মাত্র।

এছাড়া, মডার্নার তৈরি টিকাসহ আরও ৯৫ লাখ ডোজ ইতোমধ্যেই বিভিন্ন অঙ্গরাজ্যে পাঠিয়ে দেওয়া হয়েছে।
দেশটির বিভিন্ন হাসপাতালে মডার্নার টিকা প্রদান শুরু হলেও ঠিক কী পরিমাণ ডোজ ব্যবহৃত হয়েছে তা নিশ্চিত করতে পারেনি সিডিসি।
এ বিষয়ে তথ্যের ঘাটতি থাকতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

Comments (0)
Add Comment