বিজেপিতে যোগ দিচ্ছেন সৌরভ গাঙ্গুলি

জল্পনা কল্পনা ছিল আগে থেকেই, তার ওপর একের পর এক ইঙ্গিতপূর্ণ ঘটনা।
ফলে সৌরভ গাঙ্গুলির বিজেপিতে যোগ দেওয়ার আলোচনা আবারও ডানা মেলেছে আকাশে। অনেকেই বলছেন, গেরুয়া শিবির থেকেই রাজনীতির মাঠে নামছেন পশ্চিমবঙ্গের ‘মহারাজ’।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, গত রোববার বিকেলে কলকাতার রাজভবনে গিয়ে রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন সৌরভ।
এর পরদিনই অর্থাৎ সোমবার দিল্লির একটি অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে একই মঞ্চে দাঁড়িয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি।

Comments (0)
Add Comment