‘মার্কিন নিরাপত্তা সংস্থার ব্যাপক ক্ষতি করেছেন ট্রাম্প’

মার্কিন যুক্তরাষ্ট্রের নব-নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ট্রাম্প প্রশাসনের হাতে মার্কিন নিরাপত্তা সংস্থাগুলোর ব্যাপক ক্ষতি হয়েছে।
বাইডেন অভিযোগ করেছেন যে, তার টিমকে প্রয়োজনীয় নিরাপত্তা তথ্য দিয়ে সহায়তা করা হচ্ছে না।

বাইডেন বলেন, মার্কিন প্রতিরক্ষা বিভাগসহ বিভিন্ন পক্ষ থেকে প্রয়োজনীয় তথ্য ও সহযোগিতা না পেলে তা দেশের জন্য মারাত্মক ক্ষতিকর হতে পারে।
আগামী মাসেই বাইডেনের হাতে ক্ষমতা হস্তান্তর করবেন বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

জাতীয় সুরক্ষা ও বৈদেশিক নীতি বিষয়ক এক ব্রিফিংয়ের পর বক্তব্য রাখেন বাইডেন।
গত ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়।
এতে ইলেকটোরাল ভোটে ট্রাম্পের চেয়ে অনেক বেশি ব্যবধানে জয় নিশ্চিত করেন জো বাইডেন।

 

Comments (0)
Add Comment