মার্কিন যুক্তরাষ্ট্রের কুখ্যাত সিরিয়াল কিলার স্যামুয়েল লিটল মারা গেছেন।
কারাগারের কর্মকর্তারা জানান, মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।
এফবিআই এর তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বেশি সংখ্যক মানুষকে হত্যা করেছেন স্যামুয়েল।
এএফপি জানিয়েছে, বুধবার সকালে লস এঞ্জেলেসের একটি হাসপাতালে তিনি মারা যান।
মৃত্যুর কারণ এখনো জানা যায়নি বলে এক বিবৃতিতে জানিয়েছে ক্যালিফোর্নিয়ার সংশোধন বিভাগ।
২০১৪ সাল থেকে স্যামুয়েল তিনটি প্যারোলবিহীন যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছিলেন।