নতুন বছরে সুখবর দিলেন সাকিব

পুরোনোকে ভুলে নতুনকে স্বাগত জানাচ্ছে পুরো বিশ্ব।
করোনার সময়ের মধ্যেই নানান উৎসব-আয়োজনে নতুন বছর-২০২১’কে বরণ করে নিচ্ছেন সবাই।

নতুন এ বছরটিকে রাঙিয়ে রাখার দারুণ এক উপলক্ষ্য এনে দিলেন বাংলাদেশ দলের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
বছরের প্রথমদিনই ভক্ত-সমর্থকদের দিয়েছেন এক সুখবর।

তৃতীয়বারের মতো বাবা হতে চলেছেন সাকিব আল হাসান।
স্ত্রী উম্মে আহমেদ শিশিরের বেবি বাম্পের ছবি আপলোড করে এ খবরটি জানিয়েছেন সাকিব নিজেই।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ছবির ক্যাপশনে সাকিব লিখেছেন, ‘নতুন বছর, নতুন শুরু, নতুন সংযোজন।
সবাইকে নতুন বছরের শুভেচ্ছা।’

 

Comments (0)
Add Comment