ক্ষমতার শেষবেলায় যেন আরও বেপরোয়া হয়ে উঠেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প।
কারও কোনো দাবি কোনো আপত্তিরই ধার ধারছেন না। এ নিয়ে সমালোচনাও হচ্ছে ঢের।
এবার ব্যবসায়ীদের আপত্তি অগ্রাহ্য করে অভিবাসী শ্রমিক ভিসায় নিষেধাজ্ঞার মেয়াদ আরও বাড়িয়েছেন তিনি।
গ্রিন কার্ডের বেশ কিছু আবেদনকারী এবং অস্থায়ী বিদেশি শ্রমিকদের প্রবেশ নিষিদ্ধ করে গত এপ্রিল ও জুনে নিষেধাজ্ঞা জারি করেন প্রেসিডেন্ট ট্রাম্প।
গত ৩১ ডিসেম্বর ওই নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল।
কিন্তু বৃহস্পতিবার নতুন করে এর মেয়াদ আরও বাড়িয়েছেন যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট।
নতুন সিদ্ধান্ত অনুসারে, ২০২১ সালের ৩১ মার্চ পর্যন্ত বহাল থাকবে অভিবাসী শ্রমিকদের ওপর যুক্তরাষ্ট্রের এই নিষেধাজ্ঞা।