সৌরভ গাঙ্গুলির জমি ফিরিয়ে নিলো পশ্চিমবঙ্গ সরকার

হঠাৎ করেই ভারতের পশ্চিমবঙ্গের আকাশে ডানা মেলেছে সৌরভ গাঙ্গুলির বিজেপিতে যোগ দেওয়ার গুঞ্জন।
শোনা যাচ্ছে, নির্বাচনে জিতলে গেরুয়া শিবির তাকে মুখ্যমন্ত্রীও করতে পারে।
গত সপ্তাহে বিজেপির দুই শীর্ষ নেতার সঙ্গে সাক্ষাতের পরেই এ নিয়ে জল্পনা আরো বেগবান হয়েছে।

তবে এসব খবরে মোটেও খুশি নয় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। তাদের নির্দেশেই কলকাতার নিউ টাউনে সৌরভের জন্য বরাদ্দ জমি ফিরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, সৌরভ গাঙ্গুলির স্কুলের জন্য বরাদ্দ জমিটি ফিরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু করতে নির্দেশ দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ আবাসন পরিকাঠামো উন্নয়ন সংস্থা বা হিডকোকে।
মন্ত্রীসভায় সিদ্ধান্তের ভিত্তিতেই সংস্থাটিকে এ নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গেছে।
হিডকোর চেয়ারম্যান দেবাশিস সেন বলেছেন, সৌরভ গাঙ্গুলির প্রাপ্য মিটিয়েই ঐ জমির দখল নেওয়া হবে।

Comments (0)
Add Comment