‘ফুটবল ছেড়ে কোচ হবেন না মেসি’

ফুটবল ক্লাব বার্সেলোনার সঙ্গে চুক্তির মেয়াদ শেষ লিওনেল মেসির।
ফুটবল ক্যারিয়ার শুরু করার পর টানা ২০টি বছর বার্সায় কাটানোর পর এখন কোথায় যাবেন মেসি? নাকি বার্সাতেই থেকে যাবেন- তা এখনও নিশ্চিত নয়।

তবে প্রশ্ন হলো, ৩৩ বছর বয়সী মেসি বার্সায় থাকুন বা অন্য যে কোনো জায়গায় যান না কেন, আর কয়েকটি বছর পর যে তিনি ফুটবল ছেড়ে দেবেন, বুটজোড়া শো-কেসে তুলে রাখেন, এরপর কি করবেন?

স্বাভাবিকভাবেই প্রতিটি ফুটবলার যখন ক্যারিয়ার শেষ করেন, তখন দেখা যায় তাদের অধিকাংশই কোচিংয়ের দিকে ঝুঁকে পড়েন।
মেসিরই স্বদেশী, কিংবদন্তী ফুটবলার, সদ্য প্রয়াত- দিয়েগো ম্যারাডোনাও কোচ হয়েছিলেন।

 

 

Comments (0)
Add Comment