হার্টে রিং পরানো হয়েছে সৌরভ গাঙ্গুলি

হঠাৎ হৃদরোগে আক্রান্ত হওয়ায় কলকাতার উডল্যান্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট সৌরভকে।
তাকে প্রাথমিকভাবে ইসিজি করানো হয়।
এরপর পরিস্থিতি বিবেচনা করে চিকিৎসকরা তার হার্টের ব্লকে একটি রিং বসান।
সৌরভের অবস্থা এখন স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা।

ভারতের জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সৌরভের চিকিৎসায় গঠন করা হয়েছে মেডিকেল বোর্ড।
চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা স্থিতিশীল।
তবে ভবিষ্যত সুস্থতার কথা চিন্তা করে হার্টে রিং বসানো হয়েছে।
তার চিকিৎসার ব্যাপারে হৃদরোগ বিশেষজ্ঞ সরোজ মণ্ডলের সঙ্গে উডল্যান্ড হাসপাতাল কর্তৃপক্ষ যোগাযোগ করেছে বলে জানিয়েছেন আনন্দবাজার পত্রিকা।

সৌরভের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, জিম করার সময় বুকে ও পিঠে ব্যথা অনুভব করেন সৌরভ গাঙ্গুলি।
পরে মাথা ঘুরে পড়ে যান তিনি। বাবাকে দেখতে এরই মধ্যে হাসপাতালে গেছেন সৌরভকন্যা সানা। স্ত্রী ডোনাও আছেন হাসপাতালে।

Comments (0)
Add Comment