জো বাইডেনের জয় ঠেকাতে রিপাবলিকানদের শেষ চেষ্টা

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের বিজয় ঠেকাতে সব উদ্যোগ বিফলে যাওয়ার পর সর্বশেষ চেষ্টা শুরু করেছেন রিপাবলিকান দলের নেতারা।
নির্বাচনে ভোট জালিয়াতির তদন্ত না হলে জো বাইডেনের জয়ের পক্ষে ভোট দেবেন না বলে জানিয়েছেন একদল রিপাবলিকান সিনেটর।
বর্ষীয়ান রিপাবলিকান সিনেটর টেড ক্রুজের নেতৃত্বে ১১ জন সিনেটর ও নবনির্বাচিত সিনেটর অভিযোগ খতিয়ে দেখার জন্য ১০ দিন দেরির দাবি জানিয়েছেন।

তাদের এই পদক্ষেপ সফল হবে না বলেই ধরা হচ্ছে কারণ অধিকাংশ সিনেটর আগামী ৬ জানুয়ারির ভোটে বাইডেনকে সমর্থন দেবেন।
এদিন ইলেক্টোরাল কলেজের ভোটগুলো অফিসিয়াল ভাবে গণনা করা হবে এবং গণনার ফলাফল মেনে নেয়ার পক্ষে-বিপক্ষে সিনেটররা ভোট দেবেন।

Comments (0)
Add Comment