যুক্তরাষ্ট্রভিত্তিক টিকা প্রস্তুতকারী প্রতিষ্ঠান মডার্নার উদ্ভাবিত টিকা প্রয়োগের অনুমতি দিয়েছে ইউরোপিয়ান মেডিসিন্স এজেন্সি (ইএমএ)।
এর আগে জার্মানির প্রস্তুতকৃত ফাইজারের টিকা অনুমোদন দেয় তারা।
বুধবার ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন এ তথ্য নিশ্চিত করে বলেছেন, চূড়ান্তভাবে করোনা নির্মূল করতে হলে কোনও একটি জনগোষ্ঠীর শতকরা ৬৫ থেকে ৭০ ভাগ মানুষের শরীরে করোনা প্রতিরোধে কার্যকরী অ্যান্টিবডির উপস্থিতি থাকতে হবে।
তারই অংশ হিসেবে তিনি ধাপে ধাপে ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য রাষ্ট্রগুলো থেকে কমপক্ষে ৪৫০ মিলিয়ন মানুষকে টিকার আওতায় আনার ঘোষণা দিয়েছেন।
মডার্নার দাবি, তাদের উদ্ভাবিত টিকাটি করোনা প্রতিরোধে ৯৪.৫ শতাংশ কার্যকর।
তারা ৩০ হাজার মানুষের উপর ট্রায়াল দিয়েছেন।