জো বাইডেনকে প্রেসিডেন্ট হিসেবে অনুমোদন দিলো মার্কিন কংগ্রেস

জো বাইডেনকে নতুন মার্কিন প্রেসিডেন্ট এবং কমলা হ্যারিসকে ভাইস প্রেসিডেন্ট হিসেবে অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের কংগ্রেস।

বৃহস্পতিবার বিবিসি এ তথ্য জানায়।

বুধবার যুক্তরাষ্ট্রের কংগ্রেস ভবন ক্যাপিটলে অধিবেশন চলাকালীন বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা সেখানে ঢুকে সশস্ত্র হামলা চালান।
এ ঘটনায় অন্তত চারজন নিহত এবং আরও অনেকে আহত হন।
সেসময় অধিবেশন স্থগিত হয়ে গেলেও পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসার পর তা আবারও শুরু হয়।

Comments (0)
Add Comment