এমিরেটসের আয়ের শীর্ষস্থান ইউরোপগত অর্থবছর ইউরোপ থেকে সবচেয়ে বেশি আয় ঘরে তুলেছে দুবাইভিত্তিক উড়োজাহাজ সংস্থা এমিরেটস। এ অঞ্চল থেকে ৬৫০ কোটি ডলার আয় হয়েছে উড়োজাহাজ সংস্থাটির। এমিরেটসের পক্ষ থেকে বলা হয়েছে, ২০১৪-১৫ অর্থবছরে আগের তুলনায় ইউরোপ থেকে আয়ের পরিমাণ কমেছে। কিন্তু এর পরেও এ অঞ্চল থেকেই তাদের সর্বোচ্চ আয় হয়েছে। বিশ্বের এ বৃহত্তম উড়োজাহাজ সংস্থাটির ২০১৫-১৬ অর্থবছরে রেকর্ড মুনাফা অর্জন করেছে। এ সময় সংস্থাটির আয় ৫৫ শতাংশ বৃদ্ধি পেয়ে ১৬০ ডলারে পৌঁছেছে।