শপথ অনুষ্ঠানে ডোনাল্ড ট্রাম্পকেও চান না বাইডেন

২০ জানুয়ারি নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের শপথ অনুষ্ঠান।
আনুষ্ঠানিকভাবে এদিন দায়িত্ব বুঝে নেবেন তিনি। অভিষেক ঘটবে ৪৬তম মার্কিন প্রেসিডেন্টের।

শুক্রবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি অভিষেক অনুষ্ঠানে অংশ নেবেন না।

ট্রাম্পের এ বক্তব্যকে স্বাগত জানিয়েছেন জো বাইডেন।

ওই দিন নিজ রাজ্য ডেলাওয়্যারে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, এ পর্যন্ত অল্প যে কয়টি বিষয়ে তিনি (ট্রাম্প) এবং আমি একমত হয়েছি, এটি তার একটি। তিনি আসছেন না, এটা ভালো সিদ্ধান্ত।

ট্রাম্পকে বিব্রতকর ব্যক্তি এবং তিনি জাতিকে নেতৃত্ব দেওয়ার জন্য যোগ্য নন বলেও দাবি করেন বাইডেন।

Comments (0)
Add Comment