যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেনের অভিষেক অনুষ্ঠানে না যাওয়ার ঘোষণা দিয়েছেন বিদায়ী প্রেসিডেন্ট ট্রাম্প।
দেশটির ইতিহাসে এধরনের ঘটনা বিরল হলেও এতে যারপরনাই খুশি হয়েছেন বাইডেন।
তিনি বলেছেন, ট্রাম্প অনুষ্ঠানে আসবে না, সেটাই বরং ভালো! আল-জাজিরা।
যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠানে বিদায়ী প্রেসিডেন্টের অংশগ্রহণকে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের প্রতীক হিসেবে দেখা হয়।
তবে গত শুক্রবার ট্রাম্প এক টুইটে ঘোষণা দেন, তিনি বাইডেনের অভিষেকে যাবেন না।
এধরনের ঘটনা সবশেষ দেখা গিয়েছিল ১৮৬৯ সালে।
তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট অ্যান্ড্রু জনসন তার উত্তরস‚রীর অভিষেকে অংশ নেননি।
ট্রাম্প অনুষ্ঠানে না যাওয়ার এ ঘোষণায় বেশ খুশি বাইডেন।
তিনি বলেছেন, এই একটা বিষয়েই তার (ট্রাম্প) সঙ্গে আমি একমত হতে পারছি।
তবে ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সকে আগামী ২০ তারিখের ওই অনুষ্ঠানে সসম্মানে আমন্ত্রণ জানিয়েছেন এ ডেমোক্র্যাট নেতা।