তাইওয়ানের ওপর থেকে কয়েক দশকের নিষেধাজ্ঞা তুলে নিলেন ডোনাল্ড ট্রাম্প

তাইওয়ানের সঙ্গে কয়েক দশকের যোগাযোগ নিষেধাজ্ঞা তুলে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। ট্রাম্প প্রশাসনের শেষ সময়ে এসে এই নিষেধাজ্ঞা তুলে নেয়ার কথা জানালেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও।
তাইওয়ানের সঙ্গে মার্কিন কর্মকর্তা পর্যায়ের যোগাযোগে নিষেধাজ্ঞা এখন থেকে অকার্যকর।
চীন সরকারকে ‘খুশি রাখতে’ কয়েক দশক ধরে ‘স্বপ্রণোদিত হয়ে’ এই নিষেধাজ্ঞা জারি করে রাখা হয়। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে এমনটি বলা হয়।

চীন তাইওয়ানকে মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন প্রদেশ মনে করে। কিন্তু তাইওয়ানের নেতারা নিজেদের স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে দাবি করে আসছে।
চীন সরকারকে খুশি রাখতে কয়েক দশক ধরে তাইওয়ানের সঙ্গে কর্মকর্তা পর্যায়ের যোগাযোগে স্বপ্রণোদিত নিষেধাজ্ঞা বহাল রাখে যুক্তরাষ্ট্র।
সেই নিষেধাজ্ঞা তুলে নেয়ার কথা যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়। বিবৃতিতে বলা হয়, দীর্ঘ সময় ধরে এই যোগাযোগ নিষেধাজ্ঞা এখন থেকে অকার্যকর।

Comments (0)
Add Comment