‘সবচেয়ে শক্তিশালী অস্ত্র’ দেখাল কিম জং উন

নতুন ধরনের সাবমেরিনচালিত ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র (এসএলবিএম) উন্মোচন করেছে উত্তর কোরিয়া। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম এটাকে ‘বিশ্বের সবচেয়ে শক্তিশালী অস্ত্র’ হিসেবে বর্ণনা করেছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার রাতে ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির কংগ্রেসের পিয়ংইয়ংয়ে রীতিমাফিক প্যারেড হয়।
প্যারেডে অভিবাদন নেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন।
সেনা-প্যারেডে ট্যাঙ্ক, রকেট লঞ্চারসহ নানা ধরনের যুদ্ধ অস্ত্র ছিল।
তবে আকর্ষণের কেন্দ্রে ছিল এই ক্ষেপণাস্ত্র।

বিশেষজ্ঞদের ধারণা, উত্তর কোরিয়ার কাছে ছোট পাল্লার এই ব্যালেস্টিক মিসাইল আগে থেকেই ছিল। এবার সেটাই উন্নত করে সাবমেরিন থেকে ছোড়ার ব্যবস্থা করা হয়েছে।

Comments (0)
Add Comment