‘যুক্তরাষ্ট্রে তাণ্ডব চালাবে করোনার নতুন ধরন’

করোনার নতুন ধরনের (স্ট্রেইন) আগামী মার্চে যুক্তরাষ্ট্রে শক্তিশালী রূপ নিয়ে তাণ্ডব চালাতে পারে, এমন সতর্কবার্তা দেশটির স্বাস্থ্য বিশেষজ্ঞদের।
মার্কিন রোগনিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) জানিয়েছে আগামী সপ্তাহগুলোতে কোভিডের নতুন রূপ মারাত্মকভাবে যুক্তরাষ্ট্রে ছড়াতে পারে।

মার্কিন স্বাস্থ্য কর্মকর্তাদের মতে, চলমান শীতে কোভিডের তীব্রতা বাড়লে সংকটে থাকা স্বাস্থ্যব্যবস্থা আরও হুমকির সম্মুখীন হবে।
এ প্রসঙ্গে নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট বাইডেন বলছেন, তার শপথ নেওয়ার প্রথম ১০০ দিনে যুক্তরাষ্ট্রের ১০ কোটি মানুষকে ভ্যাকসিনের আওতায় আনার পরিকল্পনা।
এর মধ্যে প্রথম সারির তালিকায় থাকবেন স্বাস্থ্যকর্মীসহ প্রবীণরা।

দেশটির সরকারি সূত্রমতে, এ পর্যন্ত এক কোটি দুই লাখ মানুষকে করোনার টিকার আওতায় আনা হয়েছে।
কিন্তু বাইডেন এই পরিসংখ্যানের সমালোচনা করে জানান, অনেক রাজ্যে ৩ কোটি মার্কিনিকে টিকা দেওয়া হয়েছে।
শুক্রবার ১৫ জানুয়ারি এক অনুষ্ঠানে বলেন, ‘মনে রাখতে হবে আমরা এখন ‘গভীর শীতে’ রয়েছি।
তবে এই শীত চলে যাওয়ার আগেই করোনার পরিস্থিতি আরো অবনতি হতে পারে।’

 

 

Comments (0)
Add Comment