‘বাইডেন আমলে ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক আরও জোরদার হবে’

নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতাগ্রহণের পর মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও শক্তিশালী হবে বলে আশাপ্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার।

আগামী ২০ জানুয়ারি শপথ নিচ্ছেন বাইডেন ও তার টিম।
নতুন প্রশাসন এলে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক কেমন হবে এ বিষয়ে বাংলাদেশি একটি গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন মার্কিন রাষ্ট্রদূত।
সাক্ষাৎকারে মিলার বলেছেন, আমার মনে হয়, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সম্পর্ক শুধু শক্তিশালীই হবে। আমি এটা ছাড়া আর কোনও বড় পরিবর্তন দেখছি না।

তবে নতুন প্রশাসন কেমন নীতি গ্রহণ করবে, সেদিকেও লক্ষ্য রাখতে হবে বলে উল্লেখ করেছেন তিনি। পরিচিত অনেকেই বাইডেনের মন্ত্রিসভায় জায়গা পেতে চলেছেন জানিয়ে রবার্ট মিলার বলেন, তাদের অনেকেরই ইন্দো-প্যাসিফিক অঞ্চল, বিশেষ করে দক্ষিণ এশিয়ায় সত্যিকারে মনোযোগ রয়েছে।

Comments (0)
Add Comment