ট্রাম্পের একাধিক সিদ্ধান্ত বাতিল করবেন বাইডেন

 

আগামী ২০ জানুয়ারি বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জায়গায় নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন জো বাইডেন।
আর চেয়ারে বসেই প্রথম দশদিনে ডোনাল্ড ট্রাম্পের নেয়া বেশ কিছু সিদ্ধান্ত বাতিল করবেন তিনি।

বাতিলের তালিকায় যে বিষয়গুলো রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে, সাতটি ইসলামিক রাষ্ট্র থেকে যুক্তরাষ্ট্রে প্রবেশে যে নিষেধাজ্ঞা রয়েছে সেটি।
এছাড়া প্যারিস জলবায়ু চুক্তি থেকে ট্রাম্পের সরে আসার সিদ্ধান্তও বাতিল করা হবে।
বাইডেন ফের একবার এই চুক্তিতে আমেরিকাকে অন্তর্ভুক্ত করবেন।
ইতিমধ্যে প্রথম দশ দিনে বাইডেনের কর্মসূচির সমস্ত পরিকল্পনাও তৈরি করা হয়েছে।
শনিবার এমনটাই জানিয়েছেন তার চিফ অব স্টাফ রন ক্লেইন।
এ প্রসঙ্গে ক্লেইন সাংবাদিকদের জানান, ‘আমাদের প্রথমেই চারটি গুরুত্বপূর্ণ সমস্যার মোকাবিলা করতে হবে- করোনা সংকট, তার কারণে তৈরি হওয়া অর্থনৈতিক মন্দা, জলবায়ু সংকট এবং জাতিবিদ্বেষ মূলক নানান সমস্যা।
আর এগুলোর দ্রুতই সমাধান প্রয়োজন।
হোয়াইট হাউসে প্রথম দশদিনে নব নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই সমস্যগুলো সমাধান করবেন, যাতে ফের একবার আমেরিকা বিশ্বে তার পুরনো স্থান ফিরে পায়।’

Comments (0)
Add Comment